হজ নিবন্ধনের সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের সম্মতি পেয়ে আরেক দফা হজ নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। নতুন সময়সীমা অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত হজ নিবন্ধন করা যাবে।
বুধবার (২৪ জানুয়ারি) রাতে ধর্ম মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, হজ যাত্রী ও এজেন্সির বিশেষ অনুরোধে হজের নিবন্ধন সময় বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত হজ নিবন্ধন চলবে। প্রাথমিক নিবন্ধনের পর ২৯ ফেব্রুয়ারির মধ্যে বাকি টাকা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। অন্যথায় হজে যাওয়া যাবে না।
এদিন সন্ধ্যা পর্যন্ত হজে যেতে সরকারিভাবে নিবন্ধন করেছেন তিন হাজার ৮০২ জন আর বেসরকারিভাবে ৪৯ হাজার ৩৭১ জন। চলতি বছর হজে বাংলাদেশের জন্য কোটা রয়েছে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। সেই হিসেবে অর্ধেকের বেশি কোটা ফাঁকা রয়েছে।
এর আগে, গত ১৫ নভেম্বর সরকারি-বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন শুরু হয়। এরপর দুই দফা সময় বাড়িয়েও কোটা পূরণ করা সম্ভব হয়নি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।
সরকারিভাবে এ বছর হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা ও বিশেষ প্যাকেজে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সিগুলোর মাধ্যমে সাধারণ প্যাকেজে হজ পালনে সর্বনিম্ন খরচ হবে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। আর বিশেষ প্যাকেজে খরচ হবে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed