সিলেট বিভাগে শ্রেষ্ট হলেন গোলাপগঞ্জের ইউএনও
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেট বিভাগে শ্রেষ্ট হয়েছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন। জাতীয় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হন তিনি।
এ উপলক্ষে সিলেট নগরীর সুবিধবাজারস্থ পিটিআই হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মসধ্যমে গত সোমবার (২২ জানুয়ারী) তার হাতে শ্রেষ্ঠ ইউএনও’র পদক ও সম্মাননা তুলে দেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী।
তিনি গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে রয়েছেন।
অনুষ্টানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) মো.জালাল উদ্দিন। বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ সিদ্দিকী।
গত ১০ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মিঠুন গোলাপগঞ্জে যোগদান করেন। এরপর তিনি উপজেলার বিভিন্ন কাজ করছেন। বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তিনি সিলেট বিভাগে শ্রেষ্ট ইউএনও নির্বাচিত হন।
ইউএনও আলী রাজিব মিঠুন বলেন, এ সফলতা শুধু আমার নয়, গোলাপগঞ্জবাসীর। সকলের সহযোগীতা নিয়েই আমি কাজ করবো। আগামীতে যাতে শিক্ষা আরও এগিয়ে নেয়া যায়, সে লক্ষে আমি আন্তরিকতার সাথে কাজ করবো।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed