সিলেটে ৩দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল শুরু বুধবার
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতি বছরের ন্যায় এবারও খাদিমুল কুরআন পরিষদ সিলেটের উদ্যোগে ৩ দিনব্যাপী ২৯তম বার্ষিক তাফসিরুল কুরআন মহাসম্মেলন বুধবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে শুরু হবে। শেষ হবে ২৬ জানুয়ারি শুক্রবার।
জামেয়া দরগাহ’র মুহতামিম ও খাদিমূল কুরআন পরিষদ বাংলাদেশের সভাপতি মাওলানা মাশুক উদ্দিন (বড়বাড়ী)’র সভাপতিত্বে বুধবার থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী তাফসিরুল কুরআন মহাসম্মেলনে মহাগ্রন্থ আল কুরআন থেকে তাফসির পেশ করবেন আওলাদে রাসূল সা. হযরত মাওলানা হাসান আসজাদ মাদানী- ভারত, দরগাহপুর মাদরাসা সুনামগঞ্জের শায়খুল হাদীস মাওলানা নূরুল ইসলাম খান, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী- হবিগঞ্জ, মাওলানা মুফতী রশিদুর রহমান ফারুক শায়খে বরুনা, শায়খুল হাদীস মাওলানা ফজলুর রহমান খান- বানিয়াচং, হবিগঞ্জ, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী- ঢাকা, মাওলানা হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী- ঢাকা সহ দেশবরেন্য উলামায়ে কেরামগণ।
৩ দিনব্যাপী তাফসিরুল কুরআন মহাসম্মেলনে সর্বস্তরের মুসল্লিগণকে উপস্থিত থেকে মাহফিলকে সফল ও সার্থক করার আহবান জানিয়েছেন খাদিমুল কুরআন পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী। বিজ্ঞপ্তি
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed