আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ এশা বিবি (৭৫) নামে এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
ওই বৃদ্ধা উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মৃত ইন্তাজ উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে বৃদ্ধা এশা বিবি নিজ বাড়ির উঠানে আগুনের তাপ নিতে গিয়ে অসাবধানতাবশত নিজের কাপড়ে এবং শরীরে আগুন ধরে যায়। এতে তার দেহের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর শুক্রবার রাতে ওই বৃদ্ধা মারা যান।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, সিলেট কোতোয়ালি থানা পুলিশের মাধ্যমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed