পঞ্চগড়ে বোরো বীজতলা কোল্ড ইনজুরিতে নষ্ট হওয়ার আশঙ্কা
মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে কয়েকদিন ধরে শৈত্য প্রবাহ ও প্রচন্ড শীতে বোরো ধানের বীজতলা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ফলে বোরো আবাদ নিয়ে কৃষক শঙ্কিত হয়ে পড়েছে।
গত কয়েক দিনের শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বোরো বীজ তলায় কোল্ড-ইনজুরি দেখা দিয়েছে। কোল্ড ইনজুরির কারণে বীজতলার সবুজ চারাগুলো হলুদ ও পরে তামাটে বর্ণ ধারণ করেছে। ঘনকুয়াশায় চারাগুলোর আকার বৃদ্ধি হচ্ছে না।
জেলা কৃষি বিভাগ জানিয়েছে, একটু সূর্যের আলো পেলে ও শীতের তীব্রতা কেটে গেলে বোরো চারাগুলো কোল্ড ইনজুরি থেকে রক্ষা পাবে। তবে মাঠ পর্যায়ে উপ- সহকারী কৃষি কর্মকর্তারা প্রান্তিক কৃষকদের সাথে বোরো ধানের বীজতলায় কোল্ড ইনজুরি কাটিয়ে উঠার জন্য নানাবিধ পরামর্শ প্রদান করছেন।
Related News
পরিত্যক্ত জমিতে লাউ চাষে সাফল্য, বিষমুক্ত সবজিতে হাসি ফুটেছে কৃষক ফারুকের মুখে
আনোয়ার হোসেন রনি, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাড়ির সামনে দীর্ঘদিনের পরিত্যক্ত জমিতে উচ্চফলনশীল লাউRead More
নড়াইলের পাট চাষিরা দাম নিয়ে দুঃচিন্তায়
নড়াইল সংবাদদাতা: নড়াইলের গ্রামীণ জনপদে পাট কাটা,পচানো এবং ধোঁয়ায় ব্যস্ত সময় পার করছেন পাট চাষিরা।অনেকেRead More



Comments are Closed