জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা খসরু
বৈশাখী নিউজ ডেস্ক: ১১ দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা, ছিলাউরা হলদীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট অনুরাগী ও সংগঠক রফিকুল ইসলাম খসরু।
গত ১১ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় তিনি সুনামগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। আদালত থেকে জামিন লাভ করার পর তিনি কারামুক্ত হন বলে দলের নেতারা জানান।
গত ১ জানুয়ারি সোমবার দুপুর ২টা ৩০ মিনিটের সময় বিএনপির চলমান একদফা আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে অবরোধ চলাকালে বিএনপির এই নেতাকে জগন্নাথপুর থানা পুলিশ জগন্নাথপুর বাজার থেকে আটক করে।
আটকের পর পুলিশের দায়ের করা নাশকতা সৃষ্টির অভিযোগ আনা একটি মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
জামিনের পর রফিকুল ইসলাম খসরু বলেন, ‘সুনামগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এখনও শত শত নেতাকর্মী মানবেতর জীবনযাপন করছেন। বর্তমান ফ্যাসিবাদী সরকার তাদের অন্যায়ভাবে আটক রেখেছে। সরকার যতই গ্রেফতার নির্যাতন করুক না কেন, আমরা মাঠ ছেড়ে যাবো না।’ জনগণকে সঙ্গে নিয়ে চলমান আন্দোলনে সক্রিয় থাকবেন বলে তিনি জানান। বিজ্ঞপ্তি
Related News
সুনামগঞ্জে তিন মাসে নিখোঁজের ৩৭ জিডি, ২০ জনই শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: সন্তানকে সকালে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন না সুনামগঞ্জের অভিভাবকরা। স্কুলে যাচ্ছেRead More
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১জন নিহত, ৪০টি বাড়িতে লুটপাট
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় পতিত জমির দখল নিয়ে গ্রামের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতRead More



Comments are Closed