Main Menu

হরতালের সমর্থনে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: ডামি নির্বাচন বর্জন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে দেশব্যাপী ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে শনিবার সন্ধ্যা ৬টায় নগরের আম্বরখানা-টিলাগড় সড়কের বালুচরে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।

মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও সদস্য বৃন্দ এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে রোববারের প্রহসনের ডামি ভোট বর্জনের জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানানো হয় ও ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করা হয়।

Share





Related News

Comments are Closed