মধ্যরাতে সিলেটের লালাবাজারে ট্রাকে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজারে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারী) দিবাগত রাত পৌনে ২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এক সিএনজি চালক জানান, সিলেটগামী একটি ট্রাক লালাবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়ানের ক্যাম্পের পাশে পৌছামাত্র আগুন ধরিয়ে দেয় দুর্বত্তরা।
এসময় ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। এসময় অনেককে সড়কে দিক পরিবর্তন করে দ্রুত লালাবাজার এলাকা ত্যাগ করতে দেখা গেছে।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, একটি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যারা আগুন লাগিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed