Main Menu

জকিগঞ্জে নৌকার ২ সমর্থককে তুলে নেওয়ার অভিযোগ

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে সাদা পোশাকধারী লোকজন নৌকার সমর্থক দুই ব্যক্তিকে উঠিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২ জানুয়ারী) দিবাগত রাত ২টার দিকে মানিকপুর ইউপির ফুলতলী গ্রামের বাসিন্দা জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরীর বাড়ি থেকে তাদের তুলে নেওয়া হয়।

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী। তিনি বলেন, রাত ২টার দিকে সাদা পোশাকধারী লোকজন তার ছোটভাই আলবাব হোসেন চৌধুরী (৪৫) ও এনায়েত চৌধুরীকে (৪০) বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গেছে। তখন তাদের শারীরিক নির্যাতনও করা হয় বলে তিনি দাবি করেন।

Manual4 Ad Code

তিনি আরও জানান, তার দুই ভাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সমর্থক। হঠাৎ কেন তাদের তুলে নেওয়া হলো তা তিনি তাৎক্ষণিক জানতে পারেননি। তাদের বিরুদ্ধে কোনো মামলাও নেই।

খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন ও থানাপুলিশের একটি দল বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জকিগঞ্জ থানার এসআই মুহিত মিয়া জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কে বা কারা তাদের নিয়ে গেছে সেটি নিশ্চিত হতে পারেননি।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code