সিলেটে বিএনপি নেতা নিহার রঞ্জন ও আব্দুল খালিক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃংখলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে সিলেট মহানগর ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিহার রঞ্জন দাস ও দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল খালিককে দলের সকল পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে।
দলের যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই অভিযোগে এ দুজন ছাড়াও বাগেরহাটের মংলা পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক ও বরগুনার বেতাগী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক দুলালকে বহিষ্কার করা হয়েছে।
সিলেট বিএনপির একটি সূত্র জানায়, নিহার রঞ্জন তৃণমূল বিএনপির সভাপতি শমসের মবিন চৌধুরী ও আব্দুল খালিক সিলেট-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। যে কারণে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।-বিজ্ঞপ্তি
Related News
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়াRead More
জৈন্তাপুরে এস্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচেRead More



Comments are Closed