Main Menu

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ৩ জন আটক

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মেন্দিভাগ থেকে ৬৪০ প্যাকেট ভারতীয় পাপড় (Papad) সহ তিন চোরাকারবারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় চোরাইপণ্য পরিবহণের দায়ে একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মেন্দিবাগ পয়েন্টে চেক পোস্ট বসালে এসব পণ্য আটক করে। যার বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ ৩৪ হাজার ৪০০ টাকা।

Manual3 Ad Code

এ ঘটনায় আটককৃতরা হলো- শ্রীমঙ্গল উপজেলার জেটিরোড এলাকার মো. খলিল মিয়ার ছেলে আব্দুস শহীদ (২৭), দিঘারপাড় এলাকার অখিল সরকারের ছেলে অসীম সরকার (২২) ও বিলাশেরপাড় এলাকার আব্দুস শহীদ মুক্তার মিয়ার ছেলে আরিফ হোসেন (১৯)।

Manual6 Ad Code

আসামিদের বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (মামলা নং- ০৩, তারিখ-০৩.০১.২০২৪খ্রি) দায়ের করা হয়েছে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code