শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
আন্তর্জাতিক ডেস্ক: মাত্র ২২ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে দেশটির কুরলি দ্বীপে এই কম্পন অনুভূত হয়।
আনন্দবাজার পত্রিকার তথ্যমতে, ৬ দশমিক ৫ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ২২ মিনিট পর ফের ৫ মাত্রায় কেঁপে ওঠে দ্বীপটি। ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে অন্তত ১০ কিলোমিটার গভীরে।
প্রাথমিকভাবে ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
জাপানের পূর্ব উপকূলে প্রশান্ত মহাসাগরের ওপর অবস্থিত কুরলি দ্বীপ। জাপানের মূল ভূখণ্ড থেকে যার দূরত্ব দেড় হাজার কিলোমিটারের বেশি।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed