সিলেটে মহিলা দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, অবৈধ সরকারের এই সিট ভাগাভাগির নির্বাচন দেশের জনগন প্রত্যাখ্যান করেছে। বিএনপিকে বাদ দিয়ে এদেশে কোন নির্বাচন হতে পারে না। ইনশা আল্লাহ আন্দোলনের মাধ্যমেই এই অবৈধ সরকারের পতন হবে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নগরীর বিভিন্ন স্থানে মহানগর মহিলা দলের লিফলেট বিতরণ ও গণসংযোগকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সহ সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি, সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজী, সহ সাধারন সম্পাদক সাফিয়া খাতুন মনি, সদস্য নাজমীন বেগম, সদস্য মহানগর হাওয়া বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed