পাঠানটুলায় সিলেট মহানগর জামায়াতের লিফলেট বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, ফ্যাসিস্ট সরকার ও তাদের দলদাস নির্বাচন কমিশন ৭ জানুয়ারীর কথিত নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে ও রাষ্ট্রের টাকা নষ্ট করে ক্ষমতাসীন দলকে বিজয়ী করার ষড়যন্ত্র জাতি মেনে নিবেনা। দেশপ্রেমিক জনতা পাতানো নির্বাচন বর্জন করতে প্রস্তুত রয়েছে। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে জাতিকে স্বোচ্ছার হতে হবে। ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র বিনাশী ৭ জানুয়ারীর প্রহসনের নির্বাচন বর্জনে সবাইকে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার বিকেলে জামায়াত কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচীর অংশ হিসেবে নগরীর পাঠানটুলা এলাকায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।
এসময় মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, নগর জামায়াত নেতা মাওলানা মুফতী আলী হায়দার, জালালাবাদ থানা আমীর মাওলানা আলাউদ্দিনসহ থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বৃহস্পতিবার মহানগরীর বিভিন্ন থানার উদ্যোগে নগরীর পৃথক স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে নির্বাচনের নামে প্রহসন বন্ধ করতে হবে। নিরপেক্ষ সরকার পুনবর্হাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি দিতে হবে। অন্যথায় চলমান অসহযোগ আন্দোলনে সরকারকে বিদায় করা হবে।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed