সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, কথিত একতরফা নির্বাচনের তফসিলে দেশপ্রেমিক কোন দল ও ব্যক্তি অংশ নেয়নি। জনবিচ্ছিন্ন কতিপয় সুবিধাবাদী দালাল ও নিজদলের ডামি প্রার্থী দিয়ে নির্বাচন জাতির সাথে তামাশার শামিল। একতরফা প্রহসনের নির্বাচনের নামে জাতির সাথে প্রতারণার ফল হবেনা। ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্রের চূড়ান্ত বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ৭ জানুয়ারীর নির্বাচনে গণতন্ত্রকামী মানুষ ভোট দিতে যাবেনা।
মঙ্গলবার দুপুরে বিএনপি কেন্দ্র ঘোষিত অসহযোগ আন্দোলনের সমর্থনে গণসংযোগ কর্মসূচীর অংশ হিসেবে লিফলেট বিতরণকালে তিি উপরোক্ত কথা বলেন।
নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, মঈন উদ্দিন সুহেল, নজিবুর রহমান নজিব ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব প্রমূখ।
Related News
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More



Comments are Closed