শনিবার সিলেটের কয়েকটি এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: মেরামত ও সংরক্ষণ কাজের শনিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত সিলেট মহানগরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী মু তানভীর হায়দার জানান- শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ৮ ঘণ্টা মহানগরের খাসদবীর, ঘূর্ণি আ/এ, দত্তপাড়া, আম্বরখানা কলোনী, মজুমদারী, সৈয়দ মুগনী, লেচুবাগান, প্রভাতী, পীরমহল্লা, হাউজিং এস্টেট, বড়বাজার, গোয়াইটুলা (আংশিক), দারুস সালাম মাদ্রাসা গলি, ইসরাফিল মিয়া গলি, মোল্লাপাড়া গলি, আঙ্গুর মিয়ার গলি, বন্ধন আ/এ, রুপসা আ/এ, রংধনু আ/এ, সিলসিলা গলি, বাঁশবাড়ি গলি, চৌকিদেখী (একাংশ) এলাকায় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন নির্বাহী প্রকৌশলী।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed