শান্তিগঞ্জে সংঘর্ষের ঘটনানায় গুলিবিদ্ধ আহত একজনের মৃত্যু
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ গুরুতর আহত চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
নিহত জুনু মিয়া (৩২) ঘোড়াডুম্বুর ফকিরবাড়ি গ্রামের মৃত আবদুল বাহারের ছেলে। শান্তিগঞ্জ থানা পুলিশ সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ ডিসেম্বর শুক্রবার সকালে ঘোড়াডুম্বুর গ্রামের ছয়গোষ্ঠী ও হাজিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। জমি সংক্রান্ত বিরোধের এ সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। গুরুতর আহত হন বেশ কয়েকজন। তাদের মধ্যে একজন ছিলেন গুলিবিদ্ধ জুনু মিয়া। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার শারিরীক অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য জুনু মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে ওসমানী মেডিকেল কলেজের ডাক্তাররা। সেখানে ভর্তি করার পর বুধবার দিবাগত রাত আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জুনু মিয়া। মৃত্যু কালে তিনি দুটি অবুঝ কন্যা সন্তান রেখে যান।
ছয় গোষ্ঠীর পক্ষে মো. নূর মিয়া বলেন, আমি নিজেও আহত। ঘটনার দিন জুনু মিয়া গুলিবিদ্ধ হয়েছে। কপালে দুইটি, মাথার এক সাইডে একটি শর্টগানের গুলি ছিলো। ঢাকার ডাক্তাররা আমাদের বলেছেন মাথায় শর্টগানের গুলি আছে। ঘটনার পর পর চারটি বন্দুক দিয়ে আমাদের উপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করেছিলাম। আমাদের পক্ষের জুনু মিয়া সংঘর্ষের ঘটনায় মারা যাওয়ায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছি। জুনুর লাশ এখনো ঢাকায় আছে। বাড়িতে আসার পথে। শুক্রবার সকাল ১০টায় জানাযা হবে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনা সংক্রান্ত জখমী একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শান্তিগঞ্জ-জগন্নাথপুর থানার সার্কেল স্যারসহ আমি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। লাশ ময়নাতদন্তের পর প্রতিবেদন দেখে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed