সিলেটে আবারও দাঁড়িয়ে থাকা বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (১৬ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে কদমতলী বাস টার্মিনাল এলাকার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার সামনে এ ঘটনা ঘটে। এতে বাসের ভেতরের ২টি সিট পুড়ে যায়।
স্থানীয়রা জানান, বাস টার্মিনালের পশ্চিমে সিলেট রেলওয়ে স্টেশনের রাস্তার পাশে কয়েকটি বাস দাঁড়ানো ছিল। কয়েকজন যুবক এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় লোকজন পানি দিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান।
তিনি বলেন, দাঁড়িয়ে থাকা বাসের আগুনে কেউ আহত হননি। ৫ থেকে ৬টি মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবরোধ ও হরতাল সমর্থকরাই এ ঘটনা ঘটিয়েছে। যারা বাসে আগুন দিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এরআগে গত ৬ ডিসেম্বর (বুধবার) রাত সাড়ে ৮টার দিকে কদমতলী বাস টার্মিনাল এলাকার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আন্তঃজেলার একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের সিটগুলো পুড়ে যায়। দশ দিনের মাথায় আবারো বাসে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।
Related News
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল, মহানগর জামায়াতের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের প্রবীণ রুকন ও মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২২নং ওয়ার্ডেরRead More
আবাসনের দাবিতে সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে বসবাসরত ভূমিহীন, গৃহহীন ও সহায়-সম্বলহীন শ্রমজীবী পরিবারগুলোর স্থায়ী আবাসন এবংRead More



Comments are Closed