Main Menu

বিনম্র শ্রদ্ধায় সিলেটে ৫২তম বিজয় দিবস উদযাপন

বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশের মতো সিলেটেও যথাযোগ্য মর্যাদায় ও নানা আনুষ্ঠানিকতায় পালিত হয়েছে বাঙালির চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনার দিন মহান বিজয় দিবস।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার বেদীতে মহান শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবস উদযাপন।

বিজয়ের প্রথম প্রহরে শহিদমিনারের বেদিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে শহিদমিনার বাস্তবায়ন পরিষদ। এরপর শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ। পরে সিলেটের বিভাগীয় কমিশনার, উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি), সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, এসপি আরআরএফ কমান্ডেন্ট ও এসপি এপিবিএন শ্রদ্ধা নিবেদন করে।

এরপর জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সিলেট জেলা প্রেসক্লাব, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা), ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেট চেম্বার অব কমার্স, সড়ক বিভাগ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, উদীচী শিল্পীগোষ্ঠী, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, দূর্নীত মুক্তকরণ ফোরাম বাংলাদেশ, সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন একে একে শহিদমিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন বয়সের নারী-পুরুষের পাশাপাশি শিশুকিশোররা হাজির হন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে।

এদিকে সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও বিভিন্ন আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওসমানী মেডিকেল কলেজ, এমসি কলেজ, সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ সকল প্রতিষ্ঠানে আলোকসজ্জা, পতাকা উত্তোলন, বিজয় র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed