সৌদিতে পাহাড়ে তুষারপাত
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবকে মরুভূমির দুর্গম অঞ্চল হিসেবেই চেনেন বিশ্ববাসী। তবে এবারের শীতে মরুর দেশটিতে দেখা গেলো শুভ্র তুষার। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত তাবুক পাহাড়ে তুষারপাতে আবৃত হয়ে গেছে। যা দেখলে যে কারো চোখ এবং অন্তরে প্রশাস্তি চলে আসে।
ফটোগ্রাফার ফাহাদ আল মাসুদ তুষারপাতে ঢেকে যাওয়া তাবুক পাহাড়ের ছবি তুলেছেন। যাতে দেখা যাচ্ছে মরুভূমিতে অবস্থিত তাবুক পাহাড়টি পুরোপুরে তুষারে ঢেকে গেছে। মঙ্গলবার তাবুকে এমন দৃশ্য দেখা গেছে।
আল মাসুদ এ দৃশ্যকে অন্তর এবং চোখের প্রশান্তি বলে বর্ণনা করেছেন। এমন দৃশ্য দেখে উচ্ছাসিত স্থানীয় বাসিন্দারাও। সৌদি আরবে তুষারপাতের দৃশ্য খুব একটা চোখে পড়ে না। কিন্তু শীতের সময় তাবুকে যেন অন্য এক দৃশ্য ধরা পড়ে। যে দৃশ্য দেখলে মনে হবে এটি সৌদি কোনো অঞ্চল নয়, ইউরোপের কোনো অঞ্চল হবে। শীতকালে তুষারপাতের কারণে তাবুক অঞ্চলটি সৌদিদের কাছে বিশেষ অঞ্চলে পরিণত হয়।
এদিকে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর তাবুক, মদিনা এবং মক্কার কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
এছাড়া আবহাওয়া দপ্তর সৌদির বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা কমে যাওয়ারও পূর্বাভাস দিয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে- সৌদি আরবের বেশকিছু এলাকায় ভয়াবহ বজ্রঝড় আঘাত হেনেছে। যার মধ্যে রয়েছে- আল জাওয়াফ, উতরাঞ্চলীয় সীমান্ত, হেইল, কাশেম, রিয়াদ এবং পশ্চিমাঞ্চলীয় অঞ্চল। সূত্র: গালফ নিউজ
Related News
যুক্তরাষ্ট্রে অভিযানে ৩০ ভারতীয় ট্রাকচালক গ্রেপ্তার
Manual1 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস ও ট্রাকচালক হিসেবে কাজ করার অভিযোগে ৩০Read More
স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৭৪ শিক্ষার্থী
Manual5 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত একটি বোর্ডিংRead More



Comments are Closed