সিঙ্গাপুরে মারা গেছেন কুমিল্লার মেয়র রিফাত
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র আরফানুল হক রিফাত আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত ৬ ডিসেম্বর অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা কমে যাওয়ায় তাকে রাজধানীর একটি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গুরুতর অসুস্থ অবস্থায় গত রবিবার বিকালে মেয়র রিফাতকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, মেয়র রিফাত দীর্ঘ দিন যাবত ফুসফুসে সংক্রমণ, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, ২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে প্রথমবার নৌকা প্রতীকে মেয়র পদে অংশ নিয়ে জয়ী হন রিফাত। ১৬ জুন সরকারিভাবে আরফানুল হক রিফাতকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। রিফাতের সঙ্গে পরাজিত হন কুসিকের দুইবারের মেয়র মনিরুল হক সাক্কু।
Related News
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছে।Read More
৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সড়ক-রেল অবরোধ প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদীয় আসনের জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার পর সড়ক ও রেলপথRead More



Comments are Closed