ফেব্রুয়ারিতে এইচএসসির নির্বাচনী পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: আগামি বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে ২০২৪ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা। মার্চ মাসে টেস্ট পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-৪) মোসা. রোকেয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে ৯ জুন। আর ক্লাস শুরু হবে ২১ জুলাই থেকে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৬ জুন। পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১৬ জুলাই। এছাড়া দ্বাদশ শ্রেণির (২০২২-২৩ সেশন) নির্বাচনী পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারিতে। ফল প্রকাশ করা হবে মার্চে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেওয়া যাবে না। সংবর্ধনা/পরিদর্শন উপলক্ষ্যে ক্লাস বন্ধ রাখা যাবে না। এমনকি সংবর্ধিত/পরিদর্শনকারী ব্যক্তির জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না।
জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস যেমন-২১ ফেব্রুয়ারি, ১৭ মার্চ, ২৬ মার্চ, ১৫ আগস্ট, ১৬ ডিসেম্বর ক্লাস বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট দিবসের বিষয়ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে হবে।
Related News
খুবির ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ফেব্রুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণRead More
শাবিপ্রবিতে শিথিল হচ্ছে ভর্তির যোগ্যতা
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয়ের কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed