অবরোধের শেষ দিনে সিলেট মহানগর যুবদলের মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি কেন্দ্র আহুত ১১তম দফার ৩৬ ঘন্টা অবরোধের শেষ দিন বুধবার অবরোধের সমর্থনে নগরীতে মিছিল সমাবেশ করেছে সিলেট মহানগর যুবদল। ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ও কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ নেতাকর্মী বিরুদ্ধে ফরমায়েশি রায়ের প্রতিবাদে সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেনের নেতৃত্বে নগরীর মদীনা মার্কেট এলাকায় পিকেটিং শেষে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, সুহেল মাহমুদ, এমদাদুল হক স্বপন, আমিনুর রহমান আমিন, যুবদল নেতা জুয়েল আহমদ জুবেদ, দুলাল আহমদ, বাবলু মিয়া, আহমদ খান জুনেদ, শামীম রেজা, শাহেল রহমান, রিপন চৌধুরী, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সিহাব খাঁন, এম এ হাসান, নূর মোহাম্মদ খান তাইফুর, মাকসুদুল করিম ইমন, হোসেন আহমদ, সবরুল ইসলাম নেপুর, কবির হোসেন, শাহীন উদ্দিন আহমেদ, আব্দুল আলীম, সাইফুল ইসলাম, কামাল হোসেন, মুজিবুল হক রাহাত, আলী আহসান হাবীব, ইমাম উদ্দিন রুজেল, সামাদ হোসেন সাজু, বাবলা আহমদ, আবুল হোসেন, শিপলুজ্জামান শিপলু, হুমায়ূন কিবরিয়া জুনেল, সাদ্দাম হোসেন লিটু, আমিনুল হক তুহিন, মাহবুবুল আলম সৌরভ, লায়েক আহমদ, তানভীর আহমেদ বাবলা, সাদ্দাম হোসেন, তানজিম হোসেন লিটন, এ টি এম ফখরুল, পারভেজ আহমেদ, রাজন আহমদ নাজমুল ইসলাম, সৈয়দ আবু ওয়াকিল, নাজমুল ইসলাম আখল, কামরান উদ্দিন অপু, নজরুল ইসলাম, সুহান, ফয়সল, মুহিবুর, শহিদুল, ইমন আহমদ, জাবেদ, মিলাদ, সুয়েব ও তোফায়েল প্রমুখ।
মিছিল পরবর্তী সমাবেশে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন বলেন- ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে দেশপ্রেমিক জনতার চলমান আন্দোলন দমিয়ে রাখতে সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। ষড়যন্ত্রমূলক মামলার ফরমায়েসী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে সাজা দেয়া হয়েছে। সারাদেশের ন্যায় সিলেটেও গণগ্রেফতার চালানো হচ্ছে। অন্যায়ভাবে আটক মহানগর যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লা শফি সাইদ (সাহেদ), কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, ওসমান গনি, মোস্তফা আহমেদ ইসহাক, রাসেল আহমদ, মহানগর যুবদল নেতা রাসেল আহমদ, আফজল হোসেন সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
Related News
সিলেটে সন্ধ্যা ৭ টার মধ্যে দোকানপাট বন্ধ না করলে আইনগত ব্যবস্থা: এসএমপি কমিশনার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সন্ধ্যা ৭ টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাটRead More
একদিনের সফরে সিলেটে বিরোধী দলীয় নেতা ডাঃ শফিক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: একদিনের সফরে সিলেটে পৌঁছেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতাRead More



Comments are Closed