Main Menu

ঘন কুয়াশায় ঢাকার ২ ফ্লাইট নামল কলকাতায়

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি যাত্রীবাহী ফ্লাইট যথাসময়ে অবতরণ করতে না পেরে কলকাতা বিমানবন্দরে নেমেছে। মঙ্গলবার মধ্যরাত থেকে প্রায় সাত ঘণ্টা চলে এই অবস্থা।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে এ তথ্য জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।

Manual5 Ad Code

তিনি বলেন, মঙ্গলবার দিনগত রাত ১২টা থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত দুটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। পরে ফ্লাইট দুটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। এরপর সকাল ৮টায় ডাইভার্ট ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।

Manual2 Ad Code

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটগুলো সকালের দিকে ঢাকায় অবতরণ শুরু করে। একই কারণে ঢাকা থেকেও বিভিন্ন গন্তব্যের ফ্লাইট ছাড়তে দেরি হয়।

Manual6 Ad Code

এর আগে সোমবার (১১ ডিসেম্বর) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আসা ফ্লাইটগুলো ঘন কুয়াশার কারণে ঢাকায় নামতে না পেরে কলকাতায়, কুয়ালালামপুর, দিল্লি ও ব্যাংককে অবতরণ করে। ফ্লাইটগুলোর মধ্যে ১০টি ছিল যাত্রীবাহী। আর ১টি ছিল কার্গো বিমান।

Manual2 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code