পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের প্রকোপ
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় জেলায় তাপমাত্রা কমে যাওয়ায় দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। পড়ন্ত বিকেল থেকে শুরু হয় হিমেল বাতাস আর তার সঙ্গে যোগ দেয় ঘন কুয়াশা। থাকছে পরের দিন দুপুর পর্যন্ত। এতে করে দিনের বেলায়ও যানবাহনকে ফক লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। শীতের পিঠাপুলি তৈরির ধুম পড়েছে। সড়কের পাশের দোকানগুলোতে ভিড় করে মানুষ পিঠার স্বাদ উপভাগ করছেন।
তেঁতুলিয়ায় গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষনাগার অফিস সর্বনিন্ম তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে।
রবিবার (১০ ডিসেম্বর) আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এ সপ্তাহের শেষ দিকে অথাৎ চলতি মাসের ১৫ তারিখের পর মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বিরাজ করতে পারে। সেইসাথে হিমেল বাতাস, ঘন কুয়াশায় পাশাপাশি কনকনে ঠান্ডা হাঁড় কাঁপানো শীতের প্রকোপ বাড়বে। শীতঋতু (পৌষ-মাঘ) আসার আগেই সপ্তাহ আগেই তাপমাত্রা কমতে শুরু করায় এ মৌসুমে তেঁতুলিয়ায় তীব্র শীতের প্রকোপ দেখা যাবে।
জেলা সদরসহ উত্তরের সীমান্ত উপজেলা তেঁতুলিয়া ঘুরে দেখা যায়, উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে দিনের শেষে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত গরম কাপড় ব্যবহার করছে স্থানীয়রা। ফুটপাতেও গরম কাপড়ের বেচা-কেনা শুরু হয়েছে।
অন্যদিকে, সর্দি, কাশি-জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ নানান রোগে শিশু-কিশোরসহ আবাল-বৃদ্ধরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন শীত জনিত রোগে শিশুরা ডায়ারিয়া, নিউমোনিয়া, সর্দি-কাশি রোগে আক্রান্ত হচ্ছে। শীতের তীব্রতা বাড়ার কারণে হাসপাতালের বর্হিবিভাগ ও আন্তঃবিভাগে ঠান্ডাজনিত রোগের চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যাই বেশি। তাই চিকিৎসকরা শিশু ও বয়স্কদের সুস্থ থাকার জন্য সবাইকে শীতে মোটা গরম কাপড় পরিধান ও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন ।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed