জাবি ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি অমর্ত্য, সম্পাদক ঋদ্ধ
জাবি প্রতিনিধি: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন অমর্ত্য রায় এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী। এছাড়া, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাদিয়া মুন।
রোববার (১০ ডিসেম্বর) ছাত্র ইউনিয়ন জাবি সংসদের দপ্তর সম্পাদক সীমান্ত বর্ধন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। গতকাল শনিবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ছাত্র ইউনিয়ন জাবি সংসদের ৩২তম সম্মেলন পরবর্তী কাউন্সিল অধিবেশনে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি নির্বাচিত হয়। কমিটিতে ১৯ জন সদস্যের নাম ঘোষণা করা হয় এবং ২টি সদস্যপদ ফাঁকা রাখা হয়, যা পরবর্তীতে কাজের ভিত্তিতে কো-অপ্ট করা হবে।
নবনির্বাচিত কমিটিতে অন্যান্যের মধ্যে সহ-সভাপতি পদে আশফার রহমান নবীন, এ এস সৈকত, হাসান রাব্বী নির্বাচিত হয়েছেন। সহকারী সাধারণ সম্পাদক পদে নওশাদ উল সাবেরীন, মাহমুদুল হসান হৃদয়, কোষাধ্যক্ষ পদে ওমর ফারুক স্বাধীন, দপ্তর সম্পাদক পদে সীমান্ত বর্ধন নির্বাচিত হয়েছেন।
এছাড়া, কমিটিতে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে আবরার হক অর্ক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে রাবেয়া বষরী তাপস্বী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জারিন তাসনীম প্রমি, সাংস্কৃতিক সম্পাদক পদে অদ্রি অংকুর, ক্রীড়া সম্পাদক পদে শেখ মোহাম্মদ সিয়াম, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে নাবিলা খায়ের নির্বাচিত হয়েছেন। কমিটিতে সদস্য হিসেবে আছেন মাহিসুন রাশতি, সাদমান বার্তা, ইমতিয়াজ অর্ণব এবং কো-অপ্ট সদস্য হিসেবে দুটি পদ ফাঁকা রাখা হয়।
এর আগে, গত ৭ ডিসেম্বর ‘পাখির গান শুনতে পাব তবে, যুদ্ধবিমান চুপ করবে যবে’ এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয় তিন দিনব্যাপী ছাত্র ইউনিয়ন জাবি সংসদের ৩২তম সম্মেলন। ৯ ডিসেম্বর সেলিম আল দীন মুক্তমঞ্চে থিয়েটার আর্ট ইউনিট প্রযোজিত নাটক ‘কোর্ট মার্শাল’ মঞ্চস্থ হওয়ার মাধ্যমে সম্মেলনের অনুষ্ঠান সমাপ্ত হয়।
Related News
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More
দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, প্রথম স্ত্রীসহ পুলিশ হেফাজতে এমপি নজরুল
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয়Read More



Comments are Closed