যেসব নিয়ম মানলে অর্ধেকে নেমে আসবে বিদ্যুৎ বিল
প্রযুক্তি ডেস্ক: গরমে বিদ্যুৎ বিলের পরিমাণ যতটা বেশি আসে, সেই তুলনায় শীতে খানিকটা কম থাকে। কিন্তু শীতে বৈদ্যুতিক পাখা না চালিয়েও অনেক টাকা বিল আসছে? এমনটি হলে আপনাকে এমন কিছু টিপস মেনে চলতে হবে, যাতে আপনি এসি, ফ্রিজ ও অন্যান্য বৈদ্যুতিক গ্যাজেট চালালেও বিদ্যুৎ বিল অনেকটাই কম আসবে।
সিএফএল বাল্ব
সাধারণ বাল্বের পরিবর্তে কম শক্তি বা পাওয়ারের বাল্ব ব্যবহার করুন। এতে বিদ্যুৎ খরচ কম হবে। আপনার মনে হতেই পারে, তাহলে কী ভাল আলো হবে না? একেবারেই তা নয়, কম পাওয়ারের আলো আপনার ঘরকে ভালোরকম আলো করে রাখবে। আপনি সিএফএল বা এলইডি লাইট ব্যবহার করে প্রায় ৭০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করতে পারেন।
ফ্রিজার ডিফ্রস্ট রাখুন
যদি আপনার ফ্রিজে প্রচুর পরিমাণে বরফ জমে থাকে, তবে এই বরফের কারণে ফ্রিজের ঠান্ডা হওয়ার ক্ষমতা কমে যায় ও এটি বেশি পরিমাণে বিদ্যুৎ খরচ করে। তাই, সবসময় ফ্রিজকে ডিফ্রোস্ট করে রাখুন এবং গরম খাবারকে একটু ঠাণ্ডা হওয়ার পরই ফ্রিজে রাখুন। এতে বিদ্যুৎ বিল কম খরচ হবে।
অপ্রয়োজনে বন্ধ রাখুন
টিভি, ল্যাপটপ, মোবাইল চার্জার ইত্যাদি বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করার পরে অবশ্যই তাদের পাওয়ার সুইচটি বন্ধ করুন। যদি মনে করেন, টিভি দেখা হয়ে গেছে। আর তা আপনি রিমোট দিয়ে বন্ধ করে রেখেছেন। তাহলে সেই অভ্যাস পাল্টে নিন। কারণ আপনার মনে হতে পারে যে, আপনি রিমোট দিয়ে টিভিটি বন্ধ করেছেন। কিন্তু আদৌ তা পুরোপুরি বন্ধ হয় না। ফলে বিদ্যুৎ খরচ করে।
এসি চালানোর সময় ঘর বন্ধ রাখুন
আপনি যদি এসি চালান তবে বাড়ির সমস্ত জানালা, দরজা ও স্কাইলাইট ইত্যাদি সঠিকভাবে বন্ধ আছে কি না তা নিশ্চিত করার চেষ্টা করুন। এসির পরিবর্তে সিলিং ফ্যান বা টেবিল ফ্যান ব্যবহার করতে পারেন। আর এসব টিপস অনুসরণ করে আপনি বিদ্যুৎ বিল কমাতে পারেন।
Related News
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More



Comments are Closed