ডোমারে ৩টি ট্রাক্টরে আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার ফিলিং স্টেশনে রাখা আইসার ৪৮০,৪৮৫ ও নিউহল্যান্ড টিটি-৫৫ মডেলের তিনটি ট্রাক্টর ইঞ্জিন আগুনে পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৩০ লাখ টাকার।
ঘটনাটি ঘটেছে শনিবার (৯ ডিসেম্বর) ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ডোমার ফিলিং স্টেশনে।
পাম্প মালিক ফরহাদ জানিয়েছেন ইঞ্জিনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তিনটি ট্রাক্টরেই পুড়ে গেছে। সিসি ক্যামেরাতেও তাই দেখা গেছে।
ট্রাক্টর মালিক আনজারুল ইসলাম জানান, গাড়ী গুলো নিরাপত্তার জন্য পাম্পে রাখা হয়। কারন এখানে রাতে পাহারাদার ও সিসি ক্যামেরা লাগানো থাকায় কোন চিন্তা হয় না। গাড়ী বাড়ীতে রাখলে মাঝে মধ্যে ব্যাটারী চুরি হওয়ার ভয়ে পাম্পে রাখি। শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গাড়ী রেখে বাড়ী যাই, শনিবার ভোররাত সাড়ে তিনটার দিকে জানতে পারি গাড়ীতে আগুন লেগেছে। এতে আমার সব শেষ হয়ে গেল।
আব্দুল মালেক বলেন, আমার টিটি-৫৫ ইঞ্জিনটি কোম্পানি থেকে কিস্তিতে নেওয়া। বিভিন্ন এনজিও’র কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা লোন নিয়ে কোম্পানিতে দিয়ে অবশিষ্ট টাকা বাকি রেখে গাড়ীটি নেই। এই গাড়ীর উপর আমার সংসার চলে। ইঞ্জিনটি পুড়ে যাওয়ায় আমি নি:স্ব হয়ে গেলাম।
এবিষয়ে পাহারাদার রতন ইসলাম বলেন, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে হঠাৎ করে পাম্পে রাখা একটি গাড়ীর ইঞ্জিন চালু হয়। ইঞ্জিন চালুর সাথে সাথে ফায়ারিং হচ্ছে। আমি বন্ধ করতে না পারায় পাম্পে থাকা লিটন ও রাধা মোহনকে ডাকি। তারা সহ এসে দেখি ইঞ্জিনে আগুন জলছে। আমরা অফিসের ভিতর থেকে অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে আসি। তারপরও আগুন না কমায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে আগুন নিয়ন্ত্রনে নেয়।
ডোমার ট্রাক্টর মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান বাবু জানান, শর্ট সার্কিট হয়ে এভাবে কোনদিন ইঞ্জিনে আগুন লাগতে পারে না।
ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য চেষ্টা চলছে।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed