Main Menu

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: টানা কয়েক দফা বাড়ার পর এবার সোনার দাম কমা‌নোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এর ফলে মানের ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কয়েকদিন আগে রেকর্ড দাম বাড়িয়ে ২২ ক্যারেটের মূল্য নির্ধারণ করা হয়েছিল প্রতি ভরি ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা।

Manual2 Ad Code

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা, ১৮ ক্যারেটের ৮৮ হাজার ৪৭১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭৩ হাজার ৭১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের দাম কমানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।

Manual2 Ad Code

বুধবার (৬ ডি‌সেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual6 Ad Code

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে স্বর্ণের নতুন বিক্রয়মূল্য কার্যকর হবে।

Manual2 Ad Code

এর আগে, গত ২৯ নভেম্বর ভালো মানের ২২ ক্যারটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা নির্ধারণ বাজুস।

এ ছাড়া ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ১ লাখ ৪ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের ৮৯ হাজার ৯২৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৪ হাজার ৯৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, চলতি বছরের ২০ জুলাই দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ টাকা ছাড়িয়েছিল। তখন ভালো মানের প্রতিভরি সোনার দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৭৭৭ টাকা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code