সিলেটের কদমতলীতে দাঁড়ানো বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি-জামায়েতের ডাকা অবরোধ চলাকালে সিলেট নগরীর কদমতলীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এ ঘটনায় কেউ হতাহত হননি।
বুধবার ( ৬ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা সুপার মার্কেটের সামনে আন্তঃজেলা একটি বাসে আগুন লাগানো হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৮টার দিকে কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা মার্কেটের সামনে একটি ছোট বাস দাঁড় করানো ছিলো। তখন বাসটির চালক ও হেলপার পাশে চা নাস্তা করতে গিয়েছিলেন।
হঠাৎ কয়েকজন এসে বাসটিতে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা। তবে বাসের সিট ও বডি অনেকাংশ পুড়ে গেছে।
ওসি বলেন, আগুনের ঘটনায় কেউ আহত হননি। এবং কাউকে আটক করাও সম্ভব হয়নি। তবে দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।
Related News
জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদক: ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের প্রায় ৮০ লাখ টাকাRead More
সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র বিক্ষোভ সমাবেশ শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমানRead More



Comments are Closed