Main Menu

১০ম দফা অবরোধের ১ম দিনে সিলেটে বিএনপির মিছিল

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, ফ্যাসিস্ট সরকার চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে নস্যাত করতে হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। কিন্তু গ্রেফতার নির্যাতন চালিয়ে শহীদ জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবেনা। এদেশে প্রহসনের একতরফা নির্বাচনের আর কোন বাকশালী স্বপ্ন পূরণ হতে দেয়া হবেনা। গণতন্ত্রের চূড়ান্ত বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

Manual8 Ad Code

বুধবার দুপুরে বিএনপি আহুত ১০ম দফার টানা ৪৮ ঘন্টার অবরোধের ১ম দিনে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে পিকেটিং পরবর্তী মিছিল সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন।

Manual7 Ad Code

নগরীর কাজীটুল এলাকায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, বিএনপি নেতা নাদির খান, মঞ্জুরুল হোসেন মঞ্জু, সবুর আহমদ, মো: বাচ্চু, সৈয়দ রহিম আলী রাসু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল ও সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, যুবদল নেতা লিটন আহমদ, আলী আহমদ আলম, বিএনপি নেতা অজি মোহাম্মদ কায়সার, সালেক আহমদ ও ফরহাদ আহমদ প্রমূখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code