সিলেটে বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জয়সাওয়াল বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক শুধু কূটনৈতিক, রাজনৈতিক আর অর্থনৈতিক নয়। আমাদের দুদেশের সম্পর্ক আত্মিক এবং পারস্পরিক সমতা ও ন্যায্যতার।
বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদ সিলেট আয়োজিত “স্বাধীনতার ৫২ বৎসর: বাংলাদেশ-ভারত সম্পর্ক” শীর্ষক অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত সরকার কর্তৃক স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আনষ্ঠানিক স্বীকৃতি দানকে মৈত্রী দিবস উপলক্ষে পালনের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়েজন করা হয়।
সংগঠনের সভাপতি বিজয় কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট বেদনানন্দ ভট্রাচার্য, সাংবাদিক ও মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক আল আজাদ, শিক্ষক ও লেখক আব্দুল মালিক।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সদস্য সচিব মুক্তাদীর আহমদ মুক্তা। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে অংশ নেন গীতবিতান, সিলেটের শিল্পীরা। বিজ্ঞপ্তি
Related News
জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদক: ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের প্রায় ৮০ লাখ টাকাRead More
সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র বিক্ষোভ সমাবেশ শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমানRead More



Comments are Closed