বিদেশে যেতে না পেরে সিলেটে যুবকের আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মেজরটিলায় বিদেশ যেতে না পেরে হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যা করেছেন মাহমুদ হোসেন বেলাল (২৬) নামে এক যুবক।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সিলেট মহানগরীর মেজরটিলার নুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহমুদ হোসেন বেলাল শাহপরান থানাধীন মেজরটিলা নুরপুর এলাকার মৃত আব্দুল মতলিব এর ছেলে।
জানা যায়, উন্নত জীবনের আশায় ইউরোপের দেশ মাল্টায় যেতে ভিসা প্রসেসিং করেন তিনি। সম্প্রতি মাল্টার ভিসা রিফিউজ হওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েন তিনি। মঙ্গলবার দুপুর ১টার দিকে পরিবারের লোকজনের অজান্তে ঘরের মধ্যে গলায় ফাঁস দেন তিনি। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরণ করে পুলিশ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেন শাহপরান (রহ:) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed