বুধবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বুধবার (৬ ডিসেম্বর) আট ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না। জরুরী মেরামত, সংস্কার ও সংরক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী।
মঙ্গলবার বিউবোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নিয়ন্ত্রণাধীন ১১ কেভি উপশহর ফিডারের আওতাধীন বিদ্যুৎ সঞ্চালন লাইন ও ট্রান্সফরমার মেরামত, সংরক্ষণ এবং রাইটওয়ে অফ বরাবর গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য উপশহর ব্লক- এ, বি, সি, ডি, জে, এবিসি পয়েন্ট, তেররতন, সৈয়দানীবাগ, সাদারপাড়া ও তৎপার্শ্ববর্তী এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed