Main Menu

অবরোধের সমর্থনে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: ৬ ও ৭ ডিসেম্বরের অবরোধ সফল করতে মঙ্গলবার রাতে নাইওরপুল-জিন্দাবাজার সড়কে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।

মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ।

মিছিলে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও অবৈধ তফসিল বাতিলের ১ দফা দাবিতে বুধ ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘন্টার অবরোধ সফল করতে সিলেটবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

Share





Related News

Comments are Closed