Main Menu

সিলেটে দ্বিতীয় স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করলেন চীনা রাষ্ট্রদূত

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: চীনা দূতাবাস সিলেটের সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করেছে। এর মাধ্যমে বাংলাদেশে চীনা দূতাবাসের উদ্যোগ ও অর্থায়নে দ্বিতীয় স্মার্ট ক্লাস স্থাপিত হলো।

Manual3 Ad Code

এই উপলক্ষে রোববার (৩ ডিসেম্বর) সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজে ‘চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ স্মার্ট ক্লাসরুমে হুয়াওয়ে আইডিয়াহাব-এর একটি উন্নত লার্নিং সল্যুশন ব্যবস্থা রাখা হয়েছে। এটি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের উন্নত অনসাইট ও অনলাইনে শিক্ষা প্রদান এবং পড়াশোনার ক্ষেত্র তৈরিতে সহায়তা করবে। এ প্রকল্পের টেকনিক্যাল পার্টনার হিসেবে স্মার্ট ক্লাসরুমে চেয়ার, টেবিল ও অন্যান্য সরঞ্জামাদি দিয়ে সহায়তা করেছে হুয়াওয়ে সাউথ এশিয়া।

Manual3 Ad Code

স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করেন বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং হুয়াওয়ে সাউথ এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জুনফেং। এছাড়া এই অনুষ্ঠানে চীনা দূতাবাস ও হুয়াওয়ে’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বন্ধু হিসেবে চীন বাংলাদেশের জনগণকে উন্নয়নে নিয়ে যেতে চায়। এই দেশের প্রধানমন্ত্রী একটি স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। এর জন্য আমাদের অবশ্যই স্মার্ট নাগরিক, স্মার্ট মানুষ, স্মার্ট ছাত্র থাকতে হবে। এজন্য আমাদের স্মার্ট ক্লাসরুম আছে। এই ক্লাসরুমের সাহায্যে শিক্ষার্থীদের শেখার সর্বোত্তম সুযোগ থাকবে। শ্রেণীকক্ষকে আমরা সিলেট ও সারা দেশে ছড়িয়ে দেব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে পরের বছর আমরা চীন সফরের জন্য কিছু ছাত্র এবং শিক্ষক নির্বাচন করব।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ জসিম উদ্দিন বলেন, স্মার্ট ক্লাসরুম চীন-বাংলাদেশ বন্ধুত্বের নিদর্শন। বিজয়ের এই মাসে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে একধাপ এগিয়েছি। ৫জি প্রযুক্তির অগ্রগতির মাধ্যমে আজকের শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশ্বব্যাপী নেতৃত্ব দেবে। চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেওয়ার জন্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগের জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। আগামী বছরে সিলেটের আরও অনেক প্রতিষ্ঠান এ ধরনের স্মার্ট ক্লাসরুম পাবে বলে আশা করছি।

Manual5 Ad Code

২০২৩ সালের মার্চ মাসে বাংলাদেশে চীনা দূতাবাস এবং হুয়াওয়ে দক্ষিণ এশিয়া চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে প্রথম ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন করে। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code