সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের যুবক নিহত
প্রবাস ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রিপন মিয়া (২১) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।
রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় রিপন মিয়া মারা যান। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের জিরাগাঁও গ্রামের মো. নুরুল ইসলাম (নুরুর) ছেলে।
প্রতিবেশী প্রবাসীদের সূত্রে জানা যায়, রোববার সন্ধায় কাজ থেকে ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত তিনমাস পূর্বে সৌদি আরবে যান।
স্থানীয় ইউপি সদস্য ওমর গনি জানান, রোববার সন্ধায় কাজ থেকে ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Related News
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর
বৈশাখী নিউজ ডেস্ক: ইউরোপে গিয়ে ভাগ্য বদলের আশায় ভয়ংকর সমুদ্রযাত্রা। মৃত্যুঝুঁকি নিয়ে অনিরাপদ রাবারের নৌযানেRead More
কানাডীয় বাংলাদেশি হিসেবে নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে : পাশা খন্দকার
প্রবাস ডেস্ক: কানাডায় মূলধারার রাজনীতি, নীতি-নির্ধারণী পর্যায় এবং সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর সকল ক্ষেত্রে বাংলাদেশিদের বলিষ্ঠRead More



Comments are Closed