ভূমিকম্পে ভয়ে হুড়োহুড়ি, ৭৬ পোশাক শ্রমিক হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে পোশাক কারখানা থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে ৭৬ জন শ্রমিক আহত হয়েছেন। তারা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
আহতদের মধ্যে ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটের সময় সারাদেশে ভূমিকম্প অনুভূত হলে চৌদ্দগ্রাম উপজেলার মিরশ্বানি এলাকার আমির শার্টস লিমিটেড নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার সোলাইমান বাদশা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকালে ভূমিকম্প চলার সময় মিরশ্বানি এলাকায় অবস্থিত আমির শার্টস লিমিটেড নামের একটি পোশাক কারখানার তিনতলা এবং চারতলায় থেকে কাজ চলাকালীন অবস্থায় ভূমিকম্প অনুভূত হয়। এ সময় তড়িঘড়ি করে সবাই নামতে গিয়ে অনেকে আহত হন। হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন ৭৬ জন পোশাক শ্রমিক।
খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো নামার সময় অনেকেই আহত হন। ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ২০ থেকে ২৫ জন মতো আহত হয়েছেন। তবে এসময় মানসিকভাবে বিধ্বস্ত হয়েও অনেকে হাসপাতালে এন্ট্রি নিয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি।
শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে সিলেট ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। এর উৎপত্তিস্থল কুমিল্লা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে।
Related News
অনলাইন জুয়ায় ৩০ লাখ টাকা খুইয়ে দুধ দিয়ে গোসল, ভিডিও ভাইরাল
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভোলায় অনলাইন জুয়ার নেশায় বসতঘর ও জমিজমা বিক্রি করেRead More
কুমিল্লায় চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে পড়ে ৭ জনের প্রাণহানিRead More



Comments are Closed