Main Menu

একতরফা নির্বাচন আয়োজন প্রতিরোধ করুন: বাম গণতান্ত্রিক জোট

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: একতরফা নির্বাচন তফসিল বাতিল করে দলনিরেপক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

৩০ নভেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় চৌহাট্টাস্হ শহিদমিনারের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান এর সভাপতিত্বে ও বাসদ(মার্কসবাদী) জেলা সদস্য সনজয় কান্ত দাশ এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়,বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমদ, সিপিবি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন প্রমূখ।

Manual2 Ad Code

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান আওয়ামী সরকার দেশে চরম ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছে। সরকার নির্বাচন কে প্রহসনে পরিণত করেছে।জনমত কে উপেক্ষা সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে একতরফা নির্বাচনের লক্ষ্যে ফরমায়েশি তফসিল বর্তমান রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলছে।

বক্তারা অবিলম্বে জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে একতরফা নির্বাচন তফসিল বাতিলের আহ্বান জানান । বক্তারা নির্বাচনকালীন দলনিরেপক্ষ তদারকি সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের জন্য গণ আন্দোলন গড়ে তোলা এবং একতরফা নির্বাচন আয়োজন প্রতিরোধ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code