হরতাল চলাকালে সিলেট মহানগর বিএনপির মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন একতরফা ভোটের মাধ্যমে ক্ষমতাসীনদের বিজয়ী করার মিশন বাস্তবায়ন করছে। জাতি তাদের এই ষড়যন্ত্র সফল হতে দিবেনা। নিরপেক্ষ সরকার ছাড়া কথিত ভোটে কোন দেশপ্রেমিক জনতা অংশগ্রহণ করবেনা। ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে দেশপ্রেমিক জনতা বিএনপি আহুত সকাল-সন্ধ্যা হরতাল সফলের মাধ্যমে কথিত প্রহসনের তফসিল ও বাকশালী সরকারকে প্রত্যাখ্যান করেছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে বিএনপি আহুত সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে পিকেটিং পরবর্তী মিছিল সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন।
নগরীর চৌহাট্টা সংলগ্ন মিরবক্সটুলা এলাকায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, বিএনপি নেতা নাদির খান, মঞ্জুরুল হোসেন মঞ্জু, সবুর আহমদ, মিজানুর রহমান মিজান, আব্দুল মালিক সেকু, রফিকুল ইসলাম রফিক, অজি মোহাম্মদ কাউসার, ফরহাদ আহমদ, মহানগর শ্রমিক দলের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জীবন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, স্বেচ্ছাসেবক দল নেতা ফয়সল আহমদ প্রমূখ।
Related News
জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরRead More
সিলেটে প্রকাশক পরিষদের বইমেলা বাতিল করল এসএমপি
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রকাশক পরিষদ সিলেট আয়োজিত সপ্তাহব্যাপী বইমেলা আয়োজনের অনুমতি দিয়েRead More



Comments are Closed