অবরোধের আগের রাতে সিলেটে বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি আহুত অবরোধের আগের রাতে সিলেট নগরীর কুমারগাওয়ে একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৫ নভেম্বর) রাত সাতটার দিকে কুমারগাও বাস স্ট্যান্ডের পার্শ্ববর্তী গ্যাস অফিসের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতটার কিছু আগে একটি মোটরসাইকেলে দুজন লোক এসে প্রথমে বাসটির গ্লাস ভাংচুর করে। পরে ভেতরে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের অনেকগুলো সিট পুড়ে যায়। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থলে পুলিশ আসে।
সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটি জালালাবাদ ক্যন্টনম্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত হয়।
পুড়ে যাওয়া বাসের মালিক ও সিলেট সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, আগুনে আমার বাসের প্রায় ৬০/৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কারা আগুন লাগিয়েছে তা দেখিনি।
নাশকতার উদ্দেশ্যে অবরোধ আহ্বানকারীরা বাসে আগুন লাগাতে পারে বলে জানিয়েছে জালালাবাদ থানা পুলিশ।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed