নগরীর খালগুলোকে দখলমুক্ত করে খনন করতে হবে: মেয়র আনোয়ারুজ্জামান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের টিলাগড়ের কল্যাণপুরে কালনীছড়া খাল খনন কাজ পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরোশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে স্থানীয় কাউন্সিলর ও সিসিকের কর্মকর্তাদের নিয়ে তিনি খাল খনন কাজ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, সিলেট সিটিকে গ্রিন, ক্লিন ও একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। তার জন্য একটু বৃষ্টি হলেই যাতে শহর ডুবে না যায় সে লক্ষ্যেই আমাদের খালগুলোকে দখলমুক্ত করে খনন করতে হবে। তিনি নগরবাসীর কাছে অনুরোধ জানান যারা ছড়া, নালা খাল দখল করেছেন তা ছেড়ে দেওয়ার জন্য, তা না হলে এই শহরকে বাঁচানো যাবে না। তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই নগরীকে একটি বাসযোগ্য সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে হবে।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর রুহেল আহমদ, জয়নাল আবেদীন, নাজমুল ইসলাম, মহিলা কাউন্সিলর সাজেদা বেগম।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর অজজিুর রহমান, তত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর। এছাড়াও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Related News
সিলেটে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এRead More
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল, মহানগর জামায়াতের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের প্রবীণ রুকন ও মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২২নং ওয়ার্ডেরRead More



Comments are Closed