খালেদা জিয়ার উপদেষ্টা হাবিব গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম।
তিনি বলেন, বিচারপতিকে নিয়ে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমানকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপি নেতা হাবিবুর রহমান হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে মন্তব্য করেছিলেন। যিনি নিম্ন আদালতের বিচারক থাকার সময় খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেছিলেন।
বিচারপতিকে নিয়ে বিরূপ মন্তব্য করায় এর ব্যাখ্যা চেয়ে হাবিবকে তলব করেছিল হাইকোর্ট। গত ৬ নভেম্বর তাকে হাজির হতে বলা হয়েছিল। একইসঙ্গে আদালত অবমাননার দায়ে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। কিন্তু বিএনপি নেতা উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও আদালতে হাজির হননি।
Related News
নরসিংদীতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর পলাশে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (৩৫)Read More
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩Read More



Comments are Closed