৪৮ ঘন্টার হরতালে সিলেটে বিএনপি-জামায়াতের ৭ জন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: তফসিল বাতিলের দাবিতে বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতালে সিলেটে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ৭জনকে আটক করেছে পুলিশ।
রোববার ও সোমবার সিলেট মেট্টোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানার অভিযানে তাদেরকে আটক করা হয়।
জানা যায়, রোববার (১৯ নভেম্বর) আটককৃত ৬ জনের মধ্যে কোতোয়ালী মডেল থানা পুলিশ ১ জন, শাহপরাণ থানা পুলিশ ১ জন ও দক্ষিণ সুরমা থানা পুলিশ ৪জনকে আটক করা হয়। এছাড়া সোমবার (২০ নভেম্বর) দক্ষিণ সুরমা থানা পুলিশ ১ জনকে আটক করেছে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্টোপলিটন পুলিশ (এসএমপি) এর উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
Related News
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল, মহানগর জামায়াতের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের প্রবীণ রুকন ও মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২২নং ওয়ার্ডেরRead More
আবাসনের দাবিতে সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে বসবাসরত ভূমিহীন, গৃহহীন ও সহায়-সম্বলহীন শ্রমজীবী পরিবারগুলোর স্থায়ী আবাসন এবংRead More



Comments are Closed