হরতালের ২য় দিনে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধ তফসিল বাতিল ও শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় নগরীর চৌহাট্রা-কুমারপাড়া রোডের মীরবক্সটুলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।
উক্ত বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও পরিচালনা করেন সদস্য সচিব শাকিল মুর্শেদ।
মিছিল পরবর্তী সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন ভোট চোর ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতা আঁকড়ে থাকার জন্য রাষ্ট্র যন্ত্র গুলোকে দলীয় আজ্ঞাবহ বাহিনীতে পরিনত করে দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। পুলিশকে লাঠিয়াল বাহিনীতে রুপান্তর করে বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহের নেতাকর্মীদের নিধন করতে গুম, খুন,মিথ্যা গায়েবী মামলা দিয়ে গ্রেফতার ও নির্যাতন করছে। আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে তফসিল ঘোষণা করে আরেকটি নিশিরাতের ভোট ডাকাতির পায়তারা করছে। অবৈধ তফসিল বাতিল ও প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে রাজপথের চলমান গনতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়েই অচিরেই চুড়ান্ত ফয়সালা হবে এবং আওয়ামী ফ্যাসিবাদের পতন হবে ইনশাআল্লাহ।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed