সিলেটে ছুরিকাঘাত করে ব্যবসায়ীর ৯০ হাজার টাকা ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে এক ডিম ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা নগদ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃক্তরা।
রোববার (১৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর সুবিদবাজার এলাকার পুলিশ অফিসারস ম্যাচের সামনে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী ইলিয়াস আহমদ নগরের আম্বরখানা বড়বাজার এলাকার আব্দুর রকিবের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৪টার দিকে সুবিদবাজার পুলিশ অফিসারস ম্যাচের সামনে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে ইলিয়াসকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তার কাছ থেকে নগদ ৯০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed