জকিগঞ্জে ইফার সুপারভাইজারের বিরুদ্ধে যৌন নিপিড়নের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমানের বিরুদ্ধে এক কিশোরকে বলাৎকার চেষ্ঠার অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন ওই কিশোর।
লিখিত অভিযোগে সে উল্লেখ করে, তাকে একা পেয়ে ইফার ফিল্ড সুপারভাইজার হাবিবুর অনৈতিক কাজের চেষ্টা করেন। সে রাজী না হওয়ায় হাবিবুর রহমান জোর করে তুলে নিয়ে যাবার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অপরদিকে নৈতিক স্খলনের দায়ে ইফার সুপারভাইজারকে অপসারণের দাবী করে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আরেকটি আবেদন করেছেন উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন শাখার ৬৪ জন শিক্ষক।
৬৪ জন শিক্ষকের স্বাক্ষরিত অভিযোগে উল্লেখ করা হয়, ইফার ফিল্ড সুপারভাইজারের এহেন কর্মকান্ডে ইফার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এ ঘটনায় আলিম উলামাসহ সাধারণ মানুষের মনে ক্ষোভ দেখা দিয়েছে। ইফার সুনাম রক্ষায় দ্রুত ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমানকে অপসারণের দাবী জানান তারা।
এ ব্যাপারে ইফার সুপারভাইজার হাবিবুর রহমান বলেন, বিষয়টি তদন্তাধীন আছে। এর বেশি তিনি কিছু বলতে রাজী হননি।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল জানান, কিশোরের লিখিত অভিযোগটি ইফার সিলেট কার্যালয়ে পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed