জকিগঞ্জে নিখোঁজের ৮দিন পর যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকায় নিখোঁজের ৮ দিন পর ধান ক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর আটগ্রাম এলাকার কাজিরপাতন গ্রামেরর পার্শ্ববর্তী ধান ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল হামিদ (৩১) স্থানীয় কাজিরপাতন গ্রামের মরহুম মুজম্মিল আলীর ছেলে।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, আব্দুল হামিদ ৮দিন আগে গত ১১ নভেম্বর বাড়ি থেকে মাগরিবের নামাজের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেন। রবিবার দুপুরে নিখোঁজ আব্দুল হামিদের বাড়ির পার্শ্ববর্তী ধান ক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাবেদ মাসুদ জানান, পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে ময়নাদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লাশটি অর্ধগলিত থাকায় আঘাতের চিহ্ন আছে কি না সনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed