Main Menu

সিলেটের শাহপরানে লেগুনায় আগুন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরান এলাকায় একটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারা আগুন নিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট- তামাবিল মহাসড়কের পীরের বাজার এলাকা থেকে একটি লেগুনা যাত্রী নিয়ে সিলেট নগরীর দিকে আসছিল।খাদিমনগরের দাসপাড়া এলাকায় আসা মাত্র বেশ কয়েকটি মোটরসাইকেলে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা গাড়ির প্রতিরোধ করে। এ সময় যাত্রী ও চালককে গাড়ি থেকে নামিয়ে পেট্রোল ঢেলে লেগুনাটিতে আগুন ধরিয়ে দিয়ে তারা সটকে পড়ে।

পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে নগরের শাহপরানের শাহজালাল বাজার সংলগ্ন দাসপাড়া এলাকায় একটি লেগুনায় আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অগ্নিসংযোগকারীরা পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে দুর্বৃত্তের দেয়া আগুনে শাহপরান থানাধীন দাসপাড়া এলাকায় একটি লেগুনা পুড়ে গেছে। এ ঘটনায় আমাদের অনুসন্ধান চলছে।

Share





Related News

Comments are Closed