স্কুলে ভর্তির আবেদনের সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির আবেদনের সময়সীমা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব সরকারি ও মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায় বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ২০২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির অনলাইনে আবেদন ফরম পূরণের সময়সীমা আগামী ১৮ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত বৃদ্ধি করা হলো। অনলাইনে ফরম পূরণের পর আবেদনকারীরা ১৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত ফি জমা দিতে পারবেন।
পূর্বের সময়সীমা অনুযায়ী, মঙ্গলবার (১৪ নভেম্বর) স্কুলে ভর্তির আবেদনের সময় শেষ হয়েছে। তবে এখন আবেদনের সময় আরও চারদিন বাড়ানো হলো।
এর আগে, গত ১৭ অক্টোবর সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করে মাউশি। গত ২৪ অক্টোবর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed